![]() |
| সংগৃহীত: ছবি |
বাংলাদেশীদের জন্য দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ ১০১ দেশে
প্রকাশিত: সোমবার ২৭ ফেব্রুয়ারি ২০২৩
৪৪ টি দেশে নতুন করে বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ দিচ্ছে সরকার এর আগে আমেরিকা ও ইউরোপের মোট ৫৭ টি দেশের ক্ষেত্রে এই সুবিধা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির প্রস্তাবে সম্মতি দেয়া হয় বলে জানান সাংবাদিকদের কাছে।
সিদ্ধান্তের কথা অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের নাগরিকত্ব সংক্রান্ত যেই আইন আছে সেই আইনে বলা আছে যদি কোন নাগরিক বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে। তাহলে তিনি বাংলাদেশের নাগরিকত্বও কনটিনিউ করতে পারবে। তবে মাহবুব হোসেন বলেন এটি কোন কোন দেশের জন্য প্রযোয্য সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া আছে।
উনার তথ্যমতে নতুন দেশগুলোর মধ্যে রয়েছে আফ্রিকার ১৯ টি দেশ, দক্ষিন আমেরিকার ১২ টি এবং ক্যারিবীয় অঞ্চলের ১২ টি দেশ। তাছাড়া এ তালিকাতে স্থান পাচ্ছে, ওশেনিয়ার দেশ ফিজি।
তিনি আরো বলেন, আগে ৫৭ টি দেশ ছিল, বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশে যারা গেছেন, সেখানের তারাও বাংলাদেশের নাগরিকত্ব কনটিনিউ রাখতে চান। সেজন্য আরো ৪৪ টি দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১০১ টি দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এবং সেগুলোর চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাই তারা চাইলে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।
আফ্রিকার ১৯ টি দেশের মধ্যে আছে - মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানো ও মরিশাস।
দক্ষিণ আমেরিকার ১২ দেশের মধ্যে আছে - ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, একুয়েডর, চিলি, উরুগুয়ে ও গায়ানা।
ক্যারিবীয় অঞ্চলের ১২ দেশের মধ্যে আছে - কিউবা ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্ৰেনাডাইন, গ্ৰেনাডা, সেন্ট টিপস ও নেভিস।
ডি ডব্লিউ এবং ডেইলি স্টারের তথ্যসুত্র অনুযায়ী, এই সমস্ত দেশে বাংলাদেশি যারা নাগরিকত্ব নিয়েছেন, তারা চাইলে দেশেও নাগরিকত্ব অব্যাহত
রাখতে পারবেন।

0 মন্তব্যসমূহ