![]() |
| সংগৃহীত: ছবি |
সব পেশার প্রবাসীদের জন্য আরবের গালফ ভুক্ত দেশগুলো থেকে ভ্রমণ ও উমরাহ করার সুবিধা চালু করেছে সৌদি সরকার
প্রকাশিত: ৯ মার্চ ২০২৩ ইংরেজী।
রিয়াদ: সমস্ত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের প্রবাসীরা, এখন সৌদি আরবের ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইন ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন করতে পারবে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় বৃহস্পতিবার এটি ঘোষণা করেছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ট্যুরিস্ট ভিসাধারীদের সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পরিদর্শন এবং ওমরাহ পালনের অনুমতি দেবে।
গালফ ভুক্ত দেশের প্রবাসীদের, তাদের যে পেশা রয়েছে তাহা থাকা সত্ত্বেও, সৌদি প্রবেশের অনুমতি দেওয়ার পদক্ষেপটি গ্ৰহণ করে মন্ত্রনালয়। তার মধ্যে রয়েছে, পর্যটন গন্তব্যগুলি দেখা, বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া এবং সৌদি আরবের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানা। প্রবাসীদের এই সুযোগটি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসাবে এই ঘোষণা আসে।
সৌদি আরবের পর্যটন মন্ত্রী, আহমেদ আল-খতিব বলেছেন, ভিসার আবেদন এখন সহজ, এবং আরও সুবিধাজনক এবং জিসিসি দেশগুলোর বাসিন্দাদের জন্য, তাদের কাজের পেশাকে নির্বিশেষে আরো সহজ করা হয়েছে যাতে তারা সৌদি আরবে ভ্রমণ ও উমরাহ করতে পারে।
অনলাইনে ভিজিট ভিসা আবেদনের চিত্র সমূহ:
![]() |
| Visitsaudi.com/visa |
সৌদি মন্ত্রনালয়ের জারি করা ঘোষণা মতে, এখন থেকে সব শ্রেণীর প্রবাসীরা, ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরব পরিদর্শন এবং ওমরাহ পালন করতে পারবেন। অর্থাৎ কে কি ধরনের কাজে কর্মরত আছেন তাতে কোন বাধা বা সমস্যা নেই। সব ধরনের পেশার মানুষ সৌদি আরবের ভিজিট ভিসা পেতে এখন সক্ষম। প্রবাসীদের মনে এক সময় সংশয় থাকতো নিম্ন শ্রেণীর পেশা দিয়ে কি, সৌদি আরবে ওমরাহ করা যাবে বা ভ্রমণ করা যাবে?
তবে সৌদি সরকারের এমন খুশির খবর প্রবাসীদের মনে বিরাট প্রশান্তি এনে দিয়েছে। যার কারণে এখন সবাই আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন।
মন্ত্রনালয় বলেছে যে, সমস্ত জিসিসি প্রবাসীরা এখন "সৌদি ভিজিট" প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করে প্রাপ্ত একটি ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে সক্ষম হবে। তবে শর্ত থাকে যে, গালফের যে দেশে প্রবাসী কর্মরত আছেন, ঐ প্রবাসীর কম পক্ষে তার ভিসার মেয়াদ তিন মাসের জন্য বৈধ থাকতে হবে। এবং পাসপোর্টের মেয়াদও কম পক্ষে ছয় মাস থাকতে হবে। তাহলে তার ভিসা পেতে সমস্যা নেই।
এটি রেসিডেন্সি হোল্ডারের প্রথম-ডিগ্রী সহকারী আত্মীয় এবং তাদের স্পনসরদের সাথে আগত গৃহকর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এখানে প্রবাসীর স্ত্রীও আত্মীয়-স্বজন এই ভ্রমণ ভিসা নিতে পারবেন। এবং যারা মালিকের গৃহকর্মী রয়েছে তারাও ভ্রমণ এবং ওমরাহ করতে পারবেন বলে জানান। এবং প্রত্যেকের জন্য আলাদা ভিসা নিতে হবে।
তবে ট্যুরিস্ট ভিসা ধারককে হজ মৌসুমে হজ বা ওমরাহ করার অনুমতি দেয় না। তথ্যসূত্র: আরব নিউজ।


0 মন্তব্যসমূহ