![]() |
| ছবি: সংগৃহীত |
এক ভিসায় সৌদিয়া-আরব আমিরাত সহ ৬দেশ ভ্রমণের সুযোগ
প্রকাশ: মঙ্গলবার ২৫ জুন ২০২৪ ইংরেজি।
এবার ইউরোপের শেনজেন ভিসার আদলে উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ ‘জিসিসি গ্রান্ড ট্যুর’ নামে নতুন ভিসা চালু করছে। ফলে এক ভিসায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন এবং কুয়েত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে আরব আমিরাতের গনমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেন ভিসায় যেমন ইউরোপের ২৭টি দেশ ঘোরা যায়, ‘জিসিসি গ্রান্ড ট্যুর’ নামে নতুন এই ভিসায় তেমনি উল্লিখিত ছয়টি দেশে অনায়াসে বেড়াতে পারবেন পর্যটকরা। প্রতিটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার ৫০০ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে। প্যাকেজে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে কয়েক দিন থাকা ও ভ্রমণ করার জন্য প্রায় চার হাজার থেকে ৫ হাজার দিরহাম খরচ হবে। এই খরচে রাত্রিযাপনসহ ফ্লাইট, হোটেল, যাতায়াত এবং ভ্রমণের সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। এই ভিসাতে ৩০ দিনের বেশি থাকার সুবিধাও রাখা হয়েছে বলে উল্লেখ করেন।
আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের এক প্যানেল আলোচনায় এ উদ্যোগটির কথা জানান। তিনি জানান, এর লক্ষ্য হলো জিসিসি অঞ্চলজুড়ে ভ্রমণকে আরও সুবিধাজনক করা এবং পর্যটককে উৎসাহিত করা।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিফায়েড জিসিসি ট্যুরিস্ট ভিসা চালু হলে রেকর্ড সংখ্যক পর্যটক উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। যা ২০৩০ সাল নাগাদ ১২৮ দশমিক ৭ মিলিয়নে দাঁড়াতে পারে।
বিশ্বের যে সমস্ত নাগরিক এমন চিন্তা করেছেন, যে এক ভিসায় কয়েকটি দেশ ভ্রমন করবে, তাদের জন্য এটি খুবই আনন্দের,কারন প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা ভিসা করা সেটা একটা বাড়তি টেনশন এবং সময় সাপেক্ষ।

0 মন্তব্যসমূহ