About Me

সহজেই আয় করতে ইউটিউব আনলো নতুন পদ্ধতি

 

ইউটিউব ভিডিও ক্রিয়েটরদের জন্য বড় খুশির খবর

সম্প্রতি ইউটিউব সংস্থা দারুন একটা টুলস নিয়ে এসেছে ভিডিও ক্রিয়েটরদের জন্য। প্রত্যেকটা ইউটিউবার চিন্তা করে তার ভিডিওটা কোন কপিরাইট ক্লেইমে পড়ছে কিনা, যদি পড়ে তাহলে যাচাই করবে কিভাবে?

আবার সে কারণে মনিটাইজেশন হারাচ্ছে কিনা, এবং চ্যানেলটি ব্যান হচ্ছে কিনা। সব কিছু মিলিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে রয়ে যায়। তবে দুশ্চিন্তার দিন শেষ!

ব্লু কালারে চিহ্নিত উপরে 'চেকস' নিছে চিহ্নিত রেজাল্ট

এখন থেকে আনন্দের সাথে আপনি কপিরাইটের ভয় ছাড়াই ভিডিও আপলোড করতে পারবেন। কখনোই আপনি আর কপিরাইট রেস্ট্রিক এর আওতায় পড়বেন না। তবে কিভাবে? 

আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেখানে ধাপে ধাপে ভিডিওটি আপলোড হয়, এর মধ্যে দেখবেন একটা টুলস যুক্ত আছে যার নাম 'চেকস' এই চেকস টুলসটির দ্বারা আপনার ভিডিওর রেজাল্ট চলে আসবে। এটি চেকিং হতে সময় নিবে সম্ভাব্য ৩ মিনিট পর্যন্ত। এর মধ্যে রেজাল্ট বেরিয়ে আসবে, ভিডিওতে কোন কপিরাইট কন্টেন্ট যুক্ত আছে কিনা। যদি ক্লিন থাকে, তাহলে আপনার মনিটাইজেশন ঠেকাবে কে? আর যদি কোন সমস্যা ধরা পড়ে তাহলে আপনি সমস্যাগুলো কেটে নতুন করে আবার আপলোডে যেতে পারবেন। কারন কোথায় আপনার সমস্যা সেটা আপনাকে ধরিয়ে দিবে। এটা একটা ভাল উদ্দ্যোগ, সবার জন্য আয় করতে সহায়তা করবে।

সূত্র: ভার্জ


যদি আপনাদের জন্য এই সংবাদটি উপকৃত হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ