About Me

বিমানবন্দরে করোনার রেপিড পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন করার দাবিতে, ঢাকায় আমরন অনশনের ঘোষণা দেন আটকা পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।

সংগৃহীত ছবি: ভিডিও থেকে

বিমানবন্দরে করোনার রেপিড পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন করার দাবিতে, ঢাকায় আমরন অনশনের ঘোষণা দেন আটকা পড়া সংযুক্ত আরব-আমিরাত প্রবাসীরা।

মঙ্গলবার: ১৪ সেপ্টেম্বর ২০২১ ইং।

আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার রেপিড পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন করার দাবিতে, আজ দুপুরের দিকে, ঢাকায় প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়স্থ এর নিচে একত্রিত হয়ে, আমরন অনশনের ঘোষণা দেন আটকা পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।

তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছেন কবে, কখন বিমানবন্দরে রেপিড পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলছিলেন, তারা। সূত্র মতে এই খবর টি আজকে প্রথম আলো সহ বিভিন্ন মিডিয়ায় ভিডিও সহ প্রকাশিত হয়।

এর আগেও আটকা পড়া সারাদেশের আরব-আমিরাত প্রবাসীরা ল্যাব স্থাপন বাস্তবায়নের দাবিতে একের পর এক মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করার মধ্যে দিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য, এই মাসের সেপ্টেম্বর এর শুরুতে প্রবাসীকল্যাণ মন্ত্রী ১ মাসের মধ্যে বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন করার কথা বলেছিলেন।

আরো পড়ুন:

বাংলাদেশ থেকে শুধুমাত্র ট্রানজিট যাত্রীরা আবুধাবিতে যেতে পারে, ইতিহাদ এয়ারলাইন্সের ঘোষণা

পরে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর এক বৈঠকে ৩দিন বা এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন দায়িত্বরতদের, জানিয়েছিলেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

কিন্তু এই সময়ের মধ্যে বিমানবন্দরে ল্যাব স্থাপন না হওয়ায়, হতাশ হয়ে পড়েন আটকা পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। যেহেতু একজন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা সময় অনুযায়ী পরীক্ষাগার স্থাপন হয়নি, তাই ভরসা হারা হয়ে, প্রবাসীরা শেষ পর্যন্ত আমরন অনশনের সিদ্ধান্ত নিয়ে সরাসরি, প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়স্থ চলে আসে। তারা মনে করেন এই আমরন অনশনের মধ্যে দিয়ে সেখান থেকে একটা নির্ধারিত তারিখ পাবেন, এবং সেই অনুযায়ী তারা আমিরাতে চলে যাওয়ার জন্য, প্রস্তুতি গ্ৰহণ করতে পারবেন।

সংগৃহীত ছবি: অনশন কর্মসূচির একাংশ

কভিড-১৯ এর কারনে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশ সহ বেশ কিছু দেশের উপর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলেন। সেজন্য বাংলাদেশ থেকে প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরে যেতে পারেনি। যদিও গত ১২ই সেপ্টেম্বর আরো কিছু দেশ সহ বাংলাদেশ থেকে বৈধ সকল ভিসাধারীদের এবং যাদের ৬ মাসের উপরে মেয়াদ হয়েছে প্রত্যেকে আরব আমিরাতে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ভ্রমণের ক্ষেত্রে ভাইরাস মোকাবেলার জন্য যাত্রীদের যে শর্তগুলো দেয়া হয় তার মধ্যে রেপিড পিসিআর পরীক্ষাটা বিমানবন্দরের ভিতর থেকেই করতে হবে, এবং ফলাফল নিয়েই আমিরাতে প্রবেশ করতে পারবে বলা হয়েছিল।

আরো পড়ুন:

চাকরি হারানোর পর থাকার জন্য ১৮০ দিন সময় পাবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা 

কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে এই সুবিধা না থাকায় এখনো পর্যন্ত ভিসাধারীরা যেতে পারছেন না।

এরমধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কারো কারো শেষ হয়ে যাবার পথে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা খুবই দূশচিন্তার মধ্যে আছেন। কি করবেন, কিভাবে ফিরে যাবেন, আমিরাত সরকার তাদের জন্য পরবর্তী কোন সুখবর দিচ্ছে কিনা, যদি কোন সুখবর দেয় তাহলে তারা কর্মস্থলে ফিরে যেতে পারবে, পরিবারের মুখে হাঁসি ফুটাতে পারবে তাদের এই প্রত্যাশা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ