About Me

শনিবার ২৫ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা শুরু যেতে পারবেন প্রবাসীরা

সংগৃহীত ছবি

শনিবার থেকে বিমানবন্দরে শুরু হচ্ছে করোনার পিসিআর টেস্ট

২৩ সেপ্টেম্বর ২০২১ ইং

প্রবাসীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর টেস্ট করাতে পারবেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এ আশার কথা জানালেন।

তিনি জানান এরই মধ্যে ৬ টি প্রতিষ্ঠান ল্যাব স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রায় শেষ করেছে। ছয়টি প্রতিষ্ঠানের প্রকার ভেদে টেস্টের জন্য প্রবাসীদের খরছ পড়বে, ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজের অগ্ৰগতি দেখার জন্য সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা জানান।

সংযুক্ত আরব-আমিরাতের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, একজন যাত্রীকে যাত্রা শুরুর ৬ ঘন্টা আগে, বিমানবন্দরের ভিতরেই দ্রুত পিসিআর ল্যাবে করোনা পরিক্ষা করে নেগেটিভ রিপোর্ট নেওয়া বাধ্যতামূলক করেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশীদের জন্য আরব আমিরাতে প্রবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু বিমানবন্দরে পরীক্ষার ল্যাব ব্যবস্থা না থাকায়, প্রবাসীরা তখন থেকেই আর যেতে পারেনি। প্রবাসীরা বিমানবন্দরে, দ্রুত ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সাংবাদিক সম্মেলন করে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।

আরো পড়ুন:

করোনা ভাইরাসে প্রবাসীদের মৃত্যু হলে তাদের কি দেশে পাঠিয়ে দেয়? নাকি বিদেশে দাফন করে?

স্বাস্থ্যমন্ত্রী বলেন আরটি-পিসিআর ল্যাব বসানোর জন্য বিমানবন্দরে আমি নিজে যায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি মেসিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সব ঠিক টাক থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই বিদেশগামী দেশের মানুষ, বিমানবন্দরে বসানো পিসিআর ল্যাবগুলো থেকেই করোনা ভাইরাসের পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

একটি সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ থেকে যে ৪৬ জন প্রবাসী গতকাল সন্ধ্যায় আমিরাতের উদ্দেশ্যে গিয়েছেন সেখানে আবারো করোনা পরীক্ষার মধ্যে, সবাই নেগেটিভ হয়েছেন। এবং তন্মধ্যে ৩৬ জন রাতে বেরিয়ে এসেছে বাকিরা ভিসাগত জটিলতার কারণে সে সময় বের হতে পারেনি তবে তারাও বেরিয়ে আসবে বলে জানিয়েছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবিএম জামাল হোসেন।

সবকিছু মিলিয়ে আটকা পড়া প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর। প্রবাসীরা এখন প্রস্তুতি নিতে পারে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ