![]() |
| পরীক্ষার দৃশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর |
আজ পরীক্ষামূলকভাবে বিমানবন্দরে করোনার পিসিআর টেস্টের পর সংযুক্ত আরব আমিরাতে গেলেন ৪৬ জন প্রবাসী।
বুধবার: ২২ সেপ্টেম্বর ২০২১ ইং
দীর্ঘদিন আমিরাতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আজ বাংলাদেশ সিভিল এভিয়েশন কতৃপক্ষ পরীক্ষামূলক ভাবে কার্যক্রম শুরু করে। এবং বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪৬ জন প্রবাসী নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। তবে বড় আশার বাণী হচ্ছে, আরব আমিরাতের নিজস্ব ফ্লাইট সংস্থা, এমিরেটস এয়ারলাইন্স এই যাত্রীগুলো নিয়ে চলে যায়, সেহেতু প্রবাসীরা আমিরাতে বিমানবন্দরের কাজগুলো সম্পন্ন করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করেন সবাই। কারণ এটি পরীক্ষামূলক পাঠানো হয়েছে।
চাকরি হারানোর পর থাকার জন্য ১৮০ দিন সময় পাবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা
যমুনা খবরের বরাতে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক তোহিদ-উল আহসান জানান, পিসিআর পরিক্ষার মাধ্যমে আগামীকাল সন্ধ্যায় আরো একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
১৫ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেই অনুযায়ী ৭ টি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে ল্যাব বসানোর জন্য নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানগুলোর আগ্ৰহ অনুযায়ী তিন থেকে সর্বোচ্চ ৬ দিনের মধ্যে ল্যাব স্থাপন করার কথা ছিল, এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন কতৃপক্ষ তাদের কোথায় যায়গা নির্ধারণ করে দিচ্ছে, এবং সেখানে ল্যাব স্থাপন করা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই সহ আরো এই বিষয়ে আলোচনা সহ এগুলোতে সময় লেগে যায়। পরবর্তীতে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমদ (এমপি) নিজে বিমানবন্দরে গিয়ে ল্যাব স্থাপন বিষয়ে আরো ভালো করে তদারকি করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিমানবন্দরের ভিতরেই ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত নেন। এবং ওনার বক্তব্য অনুযায়ী এই মাসের মধ্যে প্রবাসীরা আমিরাতে যেতে পারবেন। প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিমানবন্দরের ভিতরেই কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছেন। তার ধারাবাহিকতায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৬ টি প্রতিষ্ঠান এই ল্যাব স্থাপনের কাজ করে যাবে।
এর আগে সিভিল এভিয়েশন কতৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের কাছে ল্যাব স্থাপন, পরীক্ষা নিরীক্ষার বিষয়ে একটি প্রস্তাবনা পাঠায়।
ওমানে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখতে চাইলে কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়া থাকতে হবে
দায়িত্ব দেয়া প্রতিষ্ঠান থেকে একটি প্রতিষ্ঠান বিমানবন্দরে করোনা পরীক্ষার টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট দেয়ার পর এই যাত্রী গুলো রওনা হয়।
নিয়ম অনুযায়ী ফ্লাইটের ৬ ঘন্টা আগে একটি মোবাইল আরটি-পিসিআর ল্যাবে প্রবাসীরা পরীক্ষা করেন।
এক সূত্রে উঠে আসে, সংযুক্ত আরব-আমিরাতের নিয়ম অনুযায়ী, সেখানে বিমানবন্দরে আবারো তাদের করোনা পরীক্ষা করা হবে, যদি তাদের রেজাল্ট নেগেটিভ হয় তাহলে, তাদের আরব আমিরাতে প্রবেশ করতে আর বাধা নেই। যদি পজিটিভ আসে তাহলে, সেখানের কভিড- ১৯ প্রটোকল নিয়মে প্রবাসীদের আইসোলেশন বা কোয়ারিন্টিনে থাকতে হতে পারে বলে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।

0 মন্তব্যসমূহ