| ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমান |
ওমানে সাইক্লোন 'শাহীন' এর প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পাশে বাংলাদেশ সোশ্যাল ক্লাব
বুধবার: ১৩ অক্টোবর ২০২১ ইং
গত রবিবার ৩ অক্টোবর ২০২১ ইং তারিখে, ঘটে যাওয়া মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাইক্লোন 'শাহিনের' তান্ডবে বিভিন্ন স্থানে সীমাহীন ক্ষয়ক্ষতি হয়।
এতে ওমানের, আল বাতেনা, আল সুইক, আল কাদরা, আল বিঁধিয়া, আল কাবুরা এলাকার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।
এদিকে এই সংকট মোকাবেলায় ওমানের বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার পাশাপাশি কাজ করছে প্রবাসী বাংলাদেশীরাও।
| ত্রান সামগ্রীর একাংশ |
গতকাল শুক্রবার ৮ অক্টোবর ২০২১ ইং তারিখে, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, রেজাউল করিমের অনুরোধে সোশ্যাল ক্লাবের পক্ষে বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ করা হয় । সারা দিন বিভিন্ন এলাকায় সোশ্যাল ক্লাবের পক্ষে ত্রান বিতরন করেন সোশ্যাল ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ওমানের মধ্যে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার জন্য যেভাবে টিকেট কিনবেন...
শুক্রবার দুপুর ১টায় প্রায় ১৫ থেকে ২০ টি গাড়ি ভর্তি ত্রান নিয়ে রওনা হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থানে মানুষের পাশে দাড়ায় এই সামাজিক ক্লাবটি।
| ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন |
সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সহ সভাপতি-রেজাউল করিম, সাধারণ সম্পাদক - এম, এন আমিন, যুগ্ন সম্পাদক - আবদুর রহিম এবং কার্যকরী সদস্যদের নেতৃত্বে, সোশ্যাল ক্লাবের সদস্যদের সমম্বয়ে গঠিত 'ত্রান টিম' বিপুল ত্রান সামগ্রী নিয়ে, সুইক, বিধিয়া, কাবুরা এলাকায় বিতরণ করে।
উল্লেখিত এলাকাগুলোতে প্রায় প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ, নিরাপদ খাবার পানি সহ নানা সংকটে ভোগছে এলাকাগুলোর মানুষ। ওমান রয়েল পুলিশের সদস্য সহ সকল বাহিনী রাত দিন পরিশ্রম করছে এই সংকট নিরসনে, এবং ওমান সরকারের বিভিন্ন সংস্থা মানুষের পাশে দাঁড়িয়েছে।
| অংশগ্রহণ চিত্র সমূহ |
ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান 'বিধিয়ার' ব্যবসায়ী মোহাম্মদ শিভলী। বিধিয়া এলাকায় অনেক পরিবারসহ অনেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন৷ আরো জানান, শত দোকানে পানি ঢুকে ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে।
| প্রবাসীদের পাশে সোশ্যাল ক্লাব |
সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি - রেজাউল করিম জানান, এভাবে দেশে এবং প্রবাসে সবখানে যেকোনো সংকট মোকাবেলাই কাজ করবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। সোশ্যাল ক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করে এই দুর্যোগে আরো যারা যোগ দিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
একদিন সকল সংকট কেটে গিয়ে নতুন ভোরের সুর্যের উদয় হবে এমনটা প্রত্যাশা সকলের।
0 মন্তব্যসমূহ