![]() |
| সংগৃহীত: ছবি |
দেশ থেকে আরব আমিরাতে আসতে যা প্রয়োজন তা জানা জরুরী
মঙ্গলবার: ৫ অক্টোবর ২০২১ ইং
শর্ত অনুযায়ী কোন বৈধ ভিসাধারী আমিরাতে প্রবেশ করার ক্ষেত্রে এই নিয়ম গুলো মেনেই যেতে পারবেন। পূর্বে জারি করা ঘোষণা থেকে প্রবাসীদের জন্য এখানে তুলে ধরা হলো।
যা প্রয়োজন:
# দুবাই ভিসাধারীদের জন্য (জিডিআরএফএ) এপ্রোভাল
# দুবাই ব্যতীত অন্য সব সিটির জন্য আইসিএ এপ্রোভাল
পরীক্ষা ক্ষেত্রে:
# ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে অনুমোদিত প্রতিষ্ঠান গুলো থেকে, করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে
# ফ্লাইটের ৬ ঘন্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেক বার করোনার আরটি-পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। দুইটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ নিয়েই ইমিগ্ৰেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেশ থেকে চলে যেতে পারবেন।
# ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৭/৮ ঘন্টা আগে বিমানবন্দরে হাজির হতে হবে, কারন প্রস্তুতির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
# যারা আরব আমিরাত হয়ে ট্রানজিট ফ্লাইটে অন্য দেশে যাবেন, তাদের বিমানবন্দরে করোনা টেস্ট করার প্রয়োজন নেই।
# বিমানবন্দরে আসার সময় পানি এবং কিছু নাস্তা সাথে করে নিয়ে আসলে নিজের জন্য অনেক ভালো, কারন প্রস্তুতি গুরুত্বপূর্ণ।
ওমানের মধ্যে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার জন্য যেভাবে টিকেট কিনবেন...
বিমানবন্দরে পরীক্ষার খরছ সংক্রান্ত:
# যারা বৈধ প্রবাসী কর্মী তাদের করোনা পরীক্ষার ফি সরকার পরিশোধ করবে। যারা প্রবাসী কর্মী নন, তাদেরকে ১৬০০ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
মনে রাখতে হবে এপ্রোভাল আবেদনের ক্ষেত্রে সময় নিয়ে ধীরে অভিজ্ঞদের দারা, আবেদন করাবেন। যদি নিজে মনে করেন সেই সম্পর্কে আপনার ধারণা রয়েছে, তাহলে নিজেই করে নিতে পারেন।
সতর্কতার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ওয়েবসাইটে তাদের চাওয়া অনুযায়ী সব তথ্য এবং ডকুমেন্ট সঠিক ভাবে পুরণ করবেন। আরো সতর্ক হবেন যে, ডকুমেন্টগুলো আপলোড করার সময় অবশ্যই পরিষ্কার হতে হবে যাতে কতৃপক্ষ আপনাদের দেয়া ডকুমেন্ট গুলো সহজেই বুঝতে পারে। অন্যথায় আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। তাই কোন ফটো স্টুডিও বা যেকোনো অনলাইন সেবা প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টগুলো স্ক্যানিং করে নিজের ইমেইলে নিয়ে আসতে পারেন। এরপর আপলোড করার ক্ষেত্রে আর ঝাঁপসা দেখাবে না।
বিমানবন্দরে প্রবাসীদের করোনার পিসিআর পরীক্ষার খরচ দিবে সরকার

0 মন্তব্যসমূহ