| সংগৃহীত ছবি: দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত |
ওমানে দূতাবাস থেকে আইনি অধিকার বিষয়ে বাংলাদেশী প্রবাসীদের পরামর্শ দিচ্ছেন ল-ফার্মের আইনজীবীরা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১ ইং
বিদেশ শব্দটার পরে বিপদ শব্দটাও লুকিয়ে থাকে যা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেনা পৃথিবীতে। যেমন আগামীকাল কি হবে, কি ঘটবে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের প্রভু সে সম্পর্কে অবগত। তবে এটাই বাস্তব যে সুখ এবং দুঃখ মিলিয়েই চলমান জীবন।
একজন মানুষ দেশে থাকা অবস্থায় হয়তো চিন্তা করেছে, বিদেশে যাব সেখানে কাজ করে অনেক টাকা আয় করবো পরিবার সচ্ছল থাকবে, বৈদেশিক রেমিট্যান্স দ্বারা দেশের উন্নতি হবে, সবই সঠিক।
কিন্তু বিদেশে প্রবাসীরা কোন একসময় কোন না কোন আইনি বিপদের সম্মুখীন হয়ে যায়। যা একজন প্রবাসীর পক্ষে হিমশীম ক্ষেত্রে হয়। কারন অধিকাংশ প্রবাসী তাদের অভিবাসী আইন সম্পর্কে, শ্রমিক আইন সম্পর্কে অবগত নয়।
ওমানে আউট পাশের সময়সীমা বাড়লো জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীরা চলে যেতে পারবে ঘোষণা
তাই ওমান প্রবাসীদের আইনি অধিকার পরামর্শ এবং সহায়তা দিতে, মাসকাট বাংলাদেশ দূতাবাস গুরুত্বপূর্ণ এই পদক্ষেপটি গ্ৰহণ করে, যা চলমান এবং সেবা দিয়ে যাচ্ছে।
অতএব আইনি সমস্যার সম্মুখীন হলে প্রবাসীরা প্রতি মঙ্গলবার বেলা ১১ টা হতে দুপুর ০১ টা পর্যন্ত দূতাবাসে এসে নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করেছেন। প্রবাসীরা মনে করেন এই সেবার মাধ্যমে তাদের জন্য মঙ্গল বয়ে আসবে।
তথ্য সূত্র: শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস মাসকাট। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-৯৫ পেইজ
0 মন্তব্যসমূহ