ই-পাসপোর্ট বাংলাদেশ চেক করার নিয়মাবলী:
যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতায় বাংলাদেশ পিছিয়ে নেই, সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট সিস্টেমে ই-পাসপোর্ট টি ব্যবহার করে দ্রুত গেট পাশ বা ইমিগ্ৰেশন সম্পন্ন করতে পারবে। যা অটোমেটিক সিস্টেম একটিভ করা হয়েছে। এতে করে অনেক বিমান যাত্রীর বোরিং হওয়া সময় বেছে যাবে। লম্বা লাইনের প্রয়োজন হবে না। ঠিক দ্রুত গতির বুলেট ট্রেনে উঠার আগে যেমন কার্ড টাচ করা হয়, সেরকমই।
ই-পাসপোর্ট বানানোর ক্ষেত্রে:
পাসপোর্টের জন্য যখন যাবতীয় প্রক্রিয়া সেরে আবেদন করা হয়, এর পর পাসপোর্ট অফিস থেকে, একটা স্লিপ দেওয়া হয়, যেটা হচ্ছে প্রমাণ স্বরুপ আপনি পাসপোর্ট বানাতে দিয়েছেন। ঐ স্লিপে নির্দিষ্ট একটা তারিখ দেয়া আছে যেটা ডেলিভারি তারিখ।
আমরা অপেক্ষায় থাকি সেই তারিখে পাসপোর্ট টা হাতে পেয়ে যাব। এবং সেটি আরো আগেই রেডি হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় সেই তারিখে আপনি পাসপোর্ট পাচ্ছেন না বা সেটি হয়নি, তখন আপনি কি করবেন, এবং কেন হয়নি সেটা কিভাবে যানবেন?
তার জন্য দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে অনলাইনে চেক করা।
আরেকটি হচ্ছে অফলাইনে চেক করা
অনলাইনে যাচাই করা:
https://www.epassport.gov.bd/landing
বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করে, সেখানে check status অপশনে ক্লিক করলে, একটি পেইজ আসবে। দুই টি অপশন দেখাবে, একটি হচ্ছে online registration id আরেকটি হচ্ছে, application id এই দুটি থেকে একটিতে আপনি চেক করতে পারেন।
তবে যেটা করার জন্য সাজেস্ট করবো সেটা হচ্ছে, application id। এটাতে করতে সহজ, কারণ এই নাম্বারগুলো আপনার কাছে স্লিপের মাধ্যমে সব সময় রয়েছে।
এখন যা করতে হবে?
স্লিপে থাকা enrollment নাম্বার দিয়ে application id ঘরটাতে প্রবেশ করাতে হবে, এরপর নিচে জন্ম তারিখ ঘর টাতে ০০/০০/০০০০ জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তার পর নিচে একটি ভেরিফাই করার জন্য, I am human নামে ঠিক মার্ক বক্স আকারে ক্যাপসা পূরণ করতে হবে। সেটি হয়ে গেলে, শেষে check এই লেখাটি পাবেন। চেক লেখাটির উপর ক্লিক করে দিলে সাথে সাথে আপনার স্ট্যাটাস বা রেজাল্ট চলে আসবে। যেটি পেইজের একটু উপরের দিকে দেখতে পারবেন।
আরো পড়ুন:
সৌদি আরবে ভিজিট ভিসাকে রেসিডেন্স ভিসায় পরিবর্তন করা যাবে না
বিদেশে একজন প্রবাসীর মাসে নূন্যতম কত খরচ হয়?
বিমান যাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে এসি কোস্টার সার্ভিস চালু করলো বাংলাদেশ বিমান
পাসপোর্টে সংক্ষিপ্ত নাম থাকলে কি ভিসা পাওয়া যায় না?
অফলাইনে যেভাবে চেক করবেন?
যে কোন স্মার্ট ফোন অথবা নরমাল মোবাইল দিয়ে চেক করতে পারবেন। তার জন্য এই ছোট্ট কাজটি করতে হবে। যেমন, মোবাইলের মেসেজ প্রোগামে যাবেন, সেখানে টাইপ করবেন, বড় অক্ষরের EPP এরপর স্পেস এরপর স্লিপের সেই নাম্বার। (যেমন: EPP 0000000000000) তারপর পাঠিয়ে দিন ১৬৪৪৫ এই নাম্বারে। আপনার কাছে ফিরতি এসএমএসে রেজাল্ট পাঠানো হবে। তবে মনে রাখবেন, যার যার নিজের স্লিপের এসএমএস নং অনুযায়ী সেন্ড করবেন।
ফিরতি মেসেজে, আপনি দেখতে পারবেন, পাসপোর্টের অবস্থা, জানতে পারবেন, হয়েছে,না হয় নাই, বা কি কারনে হয়নাই। তো এভাবেই প্রত্যেকে ই-পাসপোর্ট চেক করতে পারবেন। ই-পাসপোর্ট নিয়ে লেখা (১ম পর্ব)
যদি আরো সহজ ভাবে বিষটি বুঝতে চান, তাহলে নিচের ভিডিওটি দেখুন, এখানে দেখানো হয়েছে কিভাবে পাসপোর্ট চেক করবেন।
ভিডিও দেখুন
0 মন্তব্যসমূহ