পাসপোর্টে সংক্ষিপ্ত নাম থাকলে কি ভিসা পাওয়া যায় না?
যুগ যুগ ধরে মানুষ, মধ্যেপ্রাচ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল। এখনো তা চলমান। হয়তো পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে।
বিদেশে কাজের ভিসা পেতে, কিছু ডকুমেন্ট লাগে।যেমন- পাসপোর্ট কপি, পাসপোর্ট সাইজের ছবি।
কিছু দেশে ফিটনেস মেডিকেল/ পরীক্ষা সেখানে হয়, আবার কিছু দেশে যেতে বাংলাদেশে করতে হয়, সব ঠিক আছে।
এখন প্রশ্ন হলো পাসপোর্টে কি ধরনের নাম থাকলে ভিসা পাওয়া যায় না?
আবার কি ধরনের নাম থাকলে ভিসা পাওয়া যায়?
এই দুটি প্রশ্নের উত্তর বলতে গেলে আসলে ব্যাক্তিটি বুঝাতে চেয়েছেন, নামের আগে মুহাম্মদ (Mohammed) পুরো থাকতে হবে, নাকি মোঃ (md) সংক্ষেপে থাকলে ভিসা পাওয়া যায় না, কোনটা?
এখানে উত্তর টা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে নাম কোন বড় বিষয় নয়। আপনার নাম MOHAMMAD, MOHAMMED বা MD এগুলো ভিসা পাওয়ার যোগ্যতার মধ্যে পড়ে না।
মূলত ভিসা পাওয়ার ক্ষেত্রে মূল যোগ্যতা হচ্ছে, আপনার কোম্পানি অর্থাৎ যে কোম্পানি বা প্রতিষ্ঠানে যাবেন, তার লাইসেন্স, প্রতিষ্ঠান, সব ডকুমেন্ট এবং তার প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন আছে কিনা, এগুলো সেদেশের গভর্নমেন্ট আমলে নেয়।
কিন্তু কিছু মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, তার কারন মানুষ মানুষকে যাচাই বাছাই ছাড়া, একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। যার কারণে মানুষ সঠিক কোনটা সেটা বুঝে উঠতে পারে না।
যারা নতুন করে মধ্যে প্রাচ্যের দেশগুলোতে যাওয়ার চিন্তা করছেন, তাদের মাথায় রাখতে হবে, নামের মধ্যে, MD বা MOHAMMAD, MOHAMMED এগুলো ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন জটিলতা সৃষ্টি করবে না। তার চাইতে বড় কাজ হচ্ছে আপনাকে, পাসপোর্ট কপি এবং পাসপোর্ট সাইজের ছবি দিয়ে টাইপিং সেন্টারে জমা দেওয়া, তারা যখন কাজ করবে, তখন আপনার কাছে রেজাল্ট চলে আসবে।
কারো মনগড়া কথা নিয়ে নিজেই বিভ্রান্ত বা অন্যকেও বিভ্রান্ত করার কোন প্রয়োজন নেই।
এখনো কোন রেকড নেই নামের আগে " মুহাম্মদ" পুরো বা সংক্ষেপের কারনে কেউ যেতে পারে নি এমন। আশাকরি নতুন যারা এই বিষয় নিয়ে, দুশ্চিন্তা করেন, তাদের জন্য এই লেখাগুলো অনেক উপকারে আসতে সক্ষম হবে।
0 মন্তব্যসমূহ