![]() |
| সংগৃহীত: ছবি |
৯ আগষ্ট ২০২২, ১০'ই মহররম পবিত্র আশুরা
নিজস্ব প্রতিবেদক:
১০'ই মহররম ১৪৪৪ হিজরী, ৯'ই আগস্ট ২০২২ ইং, রোজ মঙ্গলবার, ঐতিহাসিক পবিত্র আশুরা এবং শোহাদায়ে কারবালা দিবস।
১০'ই মহররম একটি ঐতিহাসিক দিবস, পৃথিবীর শুরু থেকে কারবালা দিবস পর্যন্ত (৩১৩)- টি ঘটনা ঘটে এই দিবসে। হযরত ইমাম হুসাইন (রাদ্বিঃ)- সহ (৭২) জনকে শহীদ করেছে, জালিম ইয়াজীদ বাহিনী কারবালার প্রান্তরে।
পবিত্র আশুরা মানেই, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সামনে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো এক ব্যাথাতুর ইতিহাস। হিজরী ৬১ সালের ১০'ই মহররম মানব ইতিহাসে অত্যান্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে আমাদের মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাদ্বিঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যান্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রাদ্বিঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করেন মুসলিম উম্মাহরা।
আরো পড়ুন...
প্রবাসীদের বউয়ের ব্যাংক একাউন্টে টাকা রাখা কতটুকু নিরাপদ?
মহররমের এই মাসে আশুরার দিন এবং পরের দিন রোজা রাখার তাগিদ রয়েছে। অথবা আশুরার আগের দিন এবং আশুরার দিন, রোজা রাখতে হবে। যদিও রোজা রাখার পিছনে কারণ হচ্ছে, হযরত মুসা আঃ এবং তার বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে ১০'ই মহররম মুক্তি হওয়ার।
ফজিলত হিসেবে যা জানা যায়, তা হলো এই দুটি রোজা রাখার কারণে পিছনের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। উল্লেখ্য পবিত্র রমজান মাসের পরে উত্তম ও গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহররমের আশুরার এই রোজাগুলো। প্রতিটি মুসলিম পরিবারে যেন এই রোজা রাখার তৌফিক হয়।
পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও শোকের মহিমায় ভাস্মর পবিত্র আশুরা, আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্তক সংগ্রাম করতে। সত্যের পথে অবিচল থাকতে আমাদের পথ দেখায় পবিত্র আশুরা। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার মহান ত্যাগ সমুজ্জল হয়ে থাকবে।

0 মন্তব্যসমূহ