About Me

বিমানের আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্যও ওয়েব চেক-ইন শুরু

বিমানের আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্যও ওয়েব চেক-ইন শুরু

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২২ বুধবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১ আগস্ট ২০২২ তারিখ থেকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করেছে। এর মাধ্যমে সম্মানিত যাত্রীবৃন্দ নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী বিমানের আসন নির্বাচন করতে পারবেন এবং ডিজিটাল বোর্ডিং পাশ বা কার্ড বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে। উল্লেখ্য, বিমান গত ০১ জুন ২০২২ তারিখে প্রথম অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করে। এই সেবা চালু করায় যাত্রীরা উপকৃত হবেন।

আরো পড়ুন...

প্রবাসীদের বউয়ের ব্যাংক একাউন্টে টাকা রাখা কতটুকু নিরাপদ?

বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ২৪ ঘন্টা থেকে ফ্লাইট ছাড়ার ৪ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ/কার্ড বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি  বিমানবন্দরে সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। বিস্তারিত তথ্যের জন্য একজন যাত্রী বিমানের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ