![]() |
| সংগৃহীত: ছবি |
আরবাপ থেকে পালিয়ে এখন অন্য যায়গায় কাজ করছেন, এক বছর পর সেখানে ভিসা লাগাতে চাচ্ছেন, সেটা কি সম্ভব?
প্রকাশ: ২৮ ডিসেম্বর রোজ বুধবার ২০২২
ওমান-ইউএই মধ্যপ্রাচ্যে:
বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে বহু শ্রমিক মধ্যপ্রাচ্যে পাড়ি জমান, বেশিরভাগ ক্ষেত্রেই সৌদি আরব, সংযুক্ত-আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমানে লক্ষ্য করা যায়। যে সমস্ত বাংলাদেশী শ্রমিক অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মধ্যপ্রাচ্যের যে দেশে আসেন বা আসতে চান তাদের অবশ্যই সে দেশের আইন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ এই লেখাটি প্রবাসীদের জন্য খুবই উপকারী হবে।
এখানে দুটি দেশের নিয়ম অনুযায়ী অভিবাসী সম্পর্কে তাদের চলমান নিয়ম তুলে ধরা হলো:
"সংযুক্ত-আরব আমিরাত এবং সালতানাত ওমান"
আপনি যদি বাংলাদেশ থেকে এই দুই দেশে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন অথবা ভবিষ্যতে যাবেন তাহলে এই নিয়ম আপনাকে জানতে হবে, অন্যথায় বিপদে পড়তে পারেন।
যেমন, আরব আমিরাতের এক প্রবাসীর প্রশ্ন ছিল, সে প্রথম আরবাপ থেকে পালিয়ে অন্য এক মালিকের কাছে কাজ করছেন, এক বছর পর সে ওখানে ভিসা লাগাতে চাচ্ছেন, আসলে কি সে ভিসা লাগাতে পারবে?
এবার এই প্রশ্নের উত্তরে যাওয়া যাক। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের আইন অনুযায়ী, কোন প্রবাসী প্রথম আরবাপ থেকে পালিয়ে গেলে এবং কিছু দিন পর সে অন্য যায়গায় ভিসা লাগাতে চাইলে ভিসা লাগাতে পারবে না। যদি ঐ প্রবাসীকে আগের আরবাপ বা মালিক তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে ব্লক করে দেয়। আর যদি কোন অভিযোগ না করে বা ব্লক না দেয় তাহলে সে ভিসা লাগাতে পারবে। তবে ভিসা লাগানোর ক্ষেত্রে কিছু কথা মাথায় রাখতে হবে।
যেমন:
১/বর্তমান আরবাপকে নিয়ে আগের আরবাপ এর কাছে যেতে হবে, যাতে উভয়ের মধ্যে সমন্বয় হয়।
২/ আগের আরবাপ একটি লেটার দিবে, যাকে তেনাজ্জল পেপার বলে থাকে, এটির অর্থ হচ্ছে সে আপনাকে অন্যা যায়গায় ভিসা লাগাতে অনুমতি দিয়েছে এবং আপনার বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই।
৩/ পাসপোর্ট আপনার কাছে হস্তান্তর করে দিবে
৪/ এবার আপনি প্রস্তুতি নিয়ে ভিসা লাগাতে পারেন
মনে রাখতে হবে যতক্ষন পর্যন্ত ব্লক আগের আরবাপ উঠাবে না, ততক্ষন পর্যন্ত আপনি ভিসা লাগাতে পারবেন না। আশা করি নতুন পুরাতন সব প্রবাসীদের এই গুরুত্বপূর্ণ তথ্য তাদের দৈনন্দিন জীবনে অনেক সহায়ক হবে।
প্রবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন, এবং শেয়ার করুন:
ইউটিউব চ্যানেল:
✓◀️প্রবাস প্লাস টিভি
✓◀️চট্টলা সময় টিভি
ফেইসবুক পেইজ: প্রবাস প্লাস টিভি
আরো জানতে www.probashplustv.com ভিজিট করুন।

0 মন্তব্যসমূহ