২-স্টেপ ভেরিফিকেশন সমস্যয় গুগল বা জিমেইল অ্যাকাউন্ট ফিরিয়ে আনার নিয়ম?
প্রকাশ: বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং।
অ্যাপস এর পাশাপাশি যাদের কাছে সবচাইতে গুগল একাউন্ট বেশি গুরুত্বপূর্ণ?
যারা ওয়েবসাইট চালাচ্ছেন, যারা ইউটিউব এবং ব্যবসার জন্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এবং যারা গুগল ড্রাইভ সহ সোশ্যাল অ্যাপস ব্যবহার করছেন। তাদের কাছে গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ।
যদি কোন কারনে গুগল একাউন্টে প্রবেশ করা না যায়, তাহলে তার গুরুত্বপূর্ণ সাইটগুলোর আর একসেস নেয়া সম্ভব হয় না।
যেমন পাসওয়ার্ড ভুলে যাওয়া, অথবা জিমেইল অ্যাকাউন্ট ভূলে যাওয়া, এসব সমস্যা মূলত বেশি হয়। মোবাইল ফোনে যদি রিসেট বা ফ্লাস দেয়া হয় তাহলেও।
মোবাইল ফোন ফ্লাস বা রিসেট হওয়ার পর মোবাইল ফোনে গুগল অ্যাকাউন্টের আর একসেস থাকে না। মোবাইলটি সম্পুর্ণ নতুনত্বে পরিনত হয়।
যেভাবে গুগল অ্যাকাউন্ট লগইন করা যাবে?
# ব্যাকআআপ কোড
# রিকভারি ইমেইল/জিমেইল/হটমেইল একাউন্ট
# মোবাইল নাম্বার দিয়ে ২-স্টেপ ভেরিফিকেশন কোড
যদি আপনি "ব্যাকআপ কোড" আগে থেকেই কোন একটি যায়গায় সেভ করে রাখেন, তাহলে এই কোড গুলো দিয়ে সহজেই লগইন করতে পারবেন।
যদি আপনার রিকভারি ইমেইল/জিমেইল/হটমেইল যেকোন একটি একাউন্ট সচল থাকে তাহলে এটির মাধ্যমে লগইন করতে পারবেন। রিকভারি মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে ঐ কোড এর মাধ্যমে ভেরিফাই করে লগইন করতে পারবেন।
মোবাইল নাম্বার এর মাধ্যমে ২-স্টেপ ভেরিফিকেশন কোড নিয়েও লগইন করা যাবে সহজেই। যদি সেটি অন করা থাকে। যদি মোবাইল ফোনে ভেরিফিকেশন কোড আসতে কোন প্রব্লেম হয় তাহলে, রিকভারি মেইল অথবা ব্যাকআপ কোড ব্যবহার করে লগইন করা যাবে। আপনার জন্য তিনটি রাস্তা খোলা রয়েছে। এখান থেকে যে কোন একটি ব্যবহার করে লগইন করতে পারবেন, কোন সমস্যা নেই।
তবে মাথাই রাখতে হবে গুগল অ্যাকাউন্টের জন্য গ্ৰাহকের সুবিধার্থে, অবশ্যই এই বিকল্প তিনটি সেটিং করে রাখতে হবে। তাহলেই ঝামেলা ছাড়া লগইন করা যাবে।
কিভাবে পরিপূর্ণ ২-স্টেপ ভেরিফিকেশন করবেন তা এখানে লক্ষ্য করুন:
জিমেইল / গুগল অ্যাকাউন্ট "manage your Google account" সেখানে প্রবেশ করে security অপশনে ক্লিক করলে রিকভারি এই রাস্তা গুলো পেয়ে যাবেন।
#রিকভারি ইমেইল
#রিকভারি ফোন নাম্বার
#ব্যাকআপ কোড
* রিকভারি মেইল এর যায়গায়, অন্য একটি সচল মেইল এড্রেস দিন। যেটাতে ভেরিফিকেশন কোড যাবে, এবং সেটি দিয়ে লগইন করতে পারবেন।
* রিকভারি একটি মোবাইল নাম্বার দিন, যেটির সাহায্যে ভেরিফিকেশন কোড নিতে পারবেন, এবং সেটি দিয়ে লগইন করতে পারবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি গুগল এর ভেরিফাইড অপশন থেকে ভেরিফাইড করে নিতে হবে।
* ৮ ডিজিটের ব্যকআপ কোড দিয়ে লগইন করতে পারবেন। তবে মনে রাখবেন আপনার অবশ্যই ব্যাকআপ কোড আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে।
সবশেষ, প্রথমে যদি আপনার সিমে ভেরিফিকেশন কোড না আসে তাহলে আপনি রিকভারি ইমেইলে ভেরিফিকেশন কোড নিবেন। সেখানেও যদি কোড না আসে সর্বশেষ ব্যাকআপ কোড দিয়ে লগইন করে নিবেন, এবং অবশ্যই গুগল অ্যাকাউন্ট নামটা সহজেই যাতে মনে রাখা যায় সেভাবে নাম দিবেন।
তবে সুপারিশ করবো একটি গুগল অ্যাকাউন্ট খোলার সময় আসল নাম এবং আসল ঠিকানা যুক্ত করার জন্য। কারন কোন সময় যদি সেটি ফিরে আনার চেষ্টা ব্যর্থ হয়, তখন নিজের ভোটার আইডি দিয়ে গুগল এর কাছে আবেদন করা যাবে।


0 মন্তব্যসমূহ