About Me

কাতার বিশ্বকাপের শিরোপা পেয়েছে মেসি ৩৬ বছর পর আর্জেন্টিনার জয়

সংগৃহীত ছবি: আর্জেন্টিনার বিজয়ী উল্লাস কাতার 

কাতার বিশ্বকাপের শিরোপা পেয়েছে মেসি ৩৬ বছর পর আর্জেন্টিনার জয়

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ লুসাইল:

মেসিকে নিয়ে পৃথিবীর সব মানুষের প্রার্থনাই হয়তো কবুল হয়েছে। সেটিও এমন দারুণভাবে যে তাকে বিস্ময়কর বলতেই হবে। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা ৫ গোল করেছিলেন। গোল বানিয়েছিলেন আরও ৫টি। জিতেছিলেন 'গোল্ডেন বল'। মেসি এই বিশ্বকাপে গোল করেছেন ৭টি, বানিয়েছেন ৩টি। সব মিলিয়ে '৮৬-র ম্যারাডোনার মতোই হলো ১০ গোল। '৮৬-র ম্যারাডোনার মতোই জিতলেন গোল্ডেন বল। ১৯৮৬ বিশ্বকাপে জেতার পর থেকে অনেক চেষ্টা করে বিশ্বকাপ ছিনিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ মেসির হাত ধরেই সেটি আবার পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। কিন্তু খেলার প্রথম দিকে যে সস্তিটা ছিল দ্বিতীয়ার্ধে খেলা চলাকালীন তা মাটি হয়ে যায় আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা ফ্রান্স কে দুই গোল দিলেও পরে তা ফ্রান্স ২গোল পরিশোধ করে সমতায় ফেরান ম্যাচকে। তারপর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ১গোল দেয় ফ্রান্সকে পরে সেটিও পরিশোধ করে ফ্রান্স। ম্যাচ ৩-৩ সমতায় রয়ে যায়। এরপর শুরু হয় টাইব্রেকার পর্ব সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে জিতে বিশ্বকাপের মালিক বনে যায়। তবে এই ফাইনালে বার বার ভক্তরা টেনশন অনুভব করেছে। দর্শকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে আর্জেন্টিনা, জেতা ম্যাচ বার বার না জেতার হাতছানি দিচ্ছে ভক্তদের। তিন তিন বার ভূমিকম্প হয়েছে আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে। শেষ পর্যন্ত বিশ্ববাসীর দোয়ায় মেসির স্বপ্ন পূরণ হয়। বিশেষ করে বাংলাদেশী ভক্তদের মধ্যে এই টেনশন অনুভব হয় মনে করা হয়। ৩৬ বছর পর মেসি তার দেশকে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের দ্বারা এই বিশ্বকাপ উপহার দিলেন। ১৮ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ সময় রাত ৯ টায় ম্যাচটি লুসাইল আইকনিক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হয়।

প্রতিপক্ষ দল ফ্রান্সের হয়ে এমবাপ্পে তিন তিনটি গোল করে এই বিশ্বকাপে হ্যাটট্রিক করেন। মেসি জোড়া গোল এবং ডিমারিয়া ১টি গোল করেন।

কাতার বিশ্বকাপ ২০২২ এর যারা সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন, এবং যে পুরস্কার পেলেন:

✓লিউনেল মেসি- গোল্ডেন বল 🇦🇷

✓কিলিয়ান এমবাপ্পে - গোল্ডেন বুট 🇨🇵

✓এমিলিয়ানো মার্টিনেজ - গোল্ডেল গ্লাভস 🇦🇷

✓এনজো ফার্নান্দেজ - কনিষ্ঠ খেলোয়াড় 🇦🇷

সংগৃহীত ছবি: কাতার বিশ্বকাপ সেরা খেলোয়াড় 

কাতারের প্রধানমন্ত্রী শেখ তামিম বিন হামাদ আল- তানি মেসিকে কাতারের মর্যাদায় জুব্বা পরিয়ে দিয়ে, ফিফা সভাপতি সহ বিশ্বকাপ ট্রফি মেসির হাতে তুলে দিচ্ছেন।

সংগৃহীত ছবি: জুব্বা পরিয়ে দিচ্ছেন কাতারের শেখ 

সংগৃহীত ছবি: বিশ্বকাপ শিরোপা তুলে দিচ্ছেন মেসিকে 

সংগৃহীত ছবি: ফাইনাল ম্যাচ জেতার পর উল্লাস 

সংগৃহীত ছবি: শিরোপা হাতে উল্লাস মেসির পরিবার 

সংগৃহীত ছবি: আর্জেন্টাইন সমর্থকদের ঢল



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ