![]() |
| বিশ্বকাপ ফাইনাল: কাতার ২০২২ |
কাতারে সর্বকালের সেরা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ (মেসি বনাম এমবাপ্পে)
প্রকাশ: রবিবার ১৮ ডিসেম্বর ২০২২
স্পোর্টস:
বিশ্বকাপে যত দেশ আয়োজক হয়েছে, সবাইকে পিছনে ফেলে সবার চেয়ে ব্যয়বহুল এবং সর্বোচ্চ বাজেটের ২০২২ বিশ্বকাপের আয়োজক হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ কাতার। কাতার খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে এপর্যন্ত দারুন প্রশংসিত হয়েছে মরুর দেশ কাতার। আজ তার মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে যেটিই হল কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ।
রাত ৯ টাই বাংলাদেশ সময়ে ম্যাচটি কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হবে। এই স্টেডিয়ামে দর্শকদের ধারন ক্ষমতা রয়েছে প্রায় ৮৮ হাজার, ৯ শত ৬৬ জন। আর্জেন্টিনা বনাম মেক্সিকো ২৬ নভেম্বর, আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ১৩ নভেম্বর ২০২২ উপস্থিতি রেকর্ড অনুযায়ী।
ফাইনালে মুখোমুখি হচ্ছেন শক্ত দুই দল আর্জেন্টিনা এবং ফ্রান্স। এই খেলায় নেতৃত্বে রয়েছেন মেসি এবং এমবাপ্পে। তবে আনন্দের বিষয় হচ্ছে এই ফাইনাল ম্যাচ জুড়ে বাংলাদেশী ভক্তদের উচ্ছাসের শেষ নেই রয়েছে অনেক আশা। পৃথিবীতে মনে হয় শুধু বাংলাদেশ নামে একটি দেশ রয়েছে, যেখানের ভক্তরা আর্জেন্টিনার জন্য এতোই পাগল, যে কারনে বসত ঘর, মার্কেট আর্জেন্টিনার পতাকার আদলে রং করা থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত পতাকা তৈরি করে সেটি প্রদর্শন করে। ভক্তদের চাওয়া, প্রিয় দলের বিশ্বখ্যাত তারকা খেলোয়াড় লিওনেল মেসি যেন এবার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে তুলে দেয়। তাদের মনে এটিইও রয়েছে এই ম্যাচ এত সহজ নয় কারণ প্রতিপক্ষ দল ফ্রান্স তারাও অনেক শক্ত টিম। তবে এই বিশ্বকাপ জুড়ে লিওনেল মেসি তার খেলায় যা যাদু দেখিয়েছে, তাতে বুঝা যায় মেসিই দ্বিতীয় আর কেউ নেই।
তারপরও তারা আশাবাদী আর্জেন্টিনাই ফাইনালে জয়ী হবে এবং ভক্তদের চাওয়া পূরণ হবে। সত্যিই দেখার বিষয় কে আজকে শেষ হাসি হাসছে?

0 মন্তব্যসমূহ