About Me

এখন বিদেশে ব্যবহার করুন বিকাশ এপস

সংগৃহীত ছবি

এখন প্রবাস থেকে বিকাশ এপস ব্যবহার করুন
 

বাংলাদেশে টাকা লেনদেন এবং কেনাকাটা ও বিল পরিশোধের জন্য জনপ্রিয় একটি এপস হচ্ছে বিকাশ। পাশাপাশি আরো এধরনের অন্যন্য এপস রয়েছে। সবাই বিকাশ এপসের সেবা বাংলাদেশ থেকে গ্ৰহণ করতে পারছে। কিন্তু প্রবাসীদের কথা মাথায় রেখে বিদেশ থেকে বিকাশ এপস ব্যবহার করার অনুমোদন দিয়েছিল বিকাশ কতৃপক্ষ। যেখানে আপনি বিদেশ থেকে এখন ব্যবহার করতে পারবেন।

যেভাবে এটি বিদেশে ব্যবহার করা যাবে এবং কি কি প্রয়োজন হচ্ছে?
প্রথমত গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এরপর যে দেশে আছেন, সেদেশের নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট ভেরিফাইড করে নিবেন। নতুন একাউন্ট খুলতে চাইলে রেজিস্ট্রেশন লেখায় ক্লিক করতে হবে। নাম্বার দিয়ে ওটিপি নিয়ে নিবেন। যদি আগের একাউন্ট থাকে তাহলে নাম্বার পরিবর্তন অপশনে ক্লিক করতে হবে। এবং নাম্বার দিয়ে ওটিপি নিয়ে নিবেন।

ধাপে ধাপে যা চাইবে?
✓দেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন স্টাম্প সম্বলিত পাসপোর্ট কপি

জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠ 

✓জাতীয় পরিচয় পত্র দিয়ে নমিনির তথ্য দেওয়া
✓ক্যামেরার সাহায্যে নিজের চেহারা ভেরিফাইড

এরপর আপনার একাউন্ট সাকসেস হবে।
একাউন্ট পুনরায় পিন নাম্বার দিয়ে ওপেন করতে হবে। যদি দেশে আগের একাউন্ট খোলা থাকে সেটির নাম্বার দিয়ে বর্তমান যে দেশে আছেন সে দেশের পছন্দের নাম্বার দিয়ে আপডেট করে নিতে পারবেন।

আরো পড়ুন:

কোন ক্লাস ছাড়াই দুবাই ড্রাইভিং লাইসেন্স পাবেন ভিসাধারীরা

বর্তমানে যে সেবা পাওয়া যাচ্ছে?
✓রেমিট্যান্স গ্ৰহণ
✓মোবাইল রিচার্জ
✓টাকা ট্রান্সফার


রেমিট্যান্স গ্ৰহণ প্রবাসী থেকে:

১৭/৭/২৩ বিকাশ সাপোর্ট টিম এর তথ্য অনুযায়ী,
বিদেশ থেকে বিদেশের এই একাউন্টে রেমিট্যান্স গ্ৰহণ করতে চাইলে আপনি সরাসরি সেই নাম্বারে exchange থেকে টাকা পাঠাতে পারবেন।
যদিও বিকাশ এপসে payoneer এর দ্বারা রেমিট্যান্স গ্ৰহণ করার সিস্টেম দেখালেও সেটির প্রতি মনোযোগ না দিয়ে, সরাসরি কোন exchange বা ব্যাংক থেকে রেমিট্যান্স নিজের বিকাশ একাউন্টে পাঠাতে পারবেন।

রেমিট্যান্স গ্রহণ ফ্রিল্যান্সিং:

যারা ফ্রিল্যান্সিং বা অনলাইনে আয় করে থাকেন তারা একটি payoneer একাউন্ট খুলে বিকাশের সাথে লিংক করে বৈদেশিক মুদ্রা বিকাশের মাধ্যমে গ্ৰহণ করতে পারবেন।


এরপর দেশের পরিবারের বিকাশ একাউন্টে সেই টাকা ট্রান্সফার করতে পারবেন। দেশের যে কোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন।

যদিও বর্তমানে বাংলাদেশের মত অন্যন্য সেবা প্রবাসে এই এপসে পাওয়া যাচ্ছে না। যদি কখনো আপডেট করে কতৃপক্ষ, তাহলে হয়তোবা সব সেবা পাওয়া যাবে।
তবে প্রবাসীরা যেটি চাই সেটি হলো, নিজের বিকাশ একাউন্ট থেকে বাংলাদেশের প্রয়োজনীয় কেনাকাটা, বিল পরিশোধ, ব্যাংক লেনদেন সহ ইত্যাদি যাতে প্রবাসে বসে করতে পারে। পোস্টটি সবাইকে শেয়ার করে দিন।

এসম্পর্কিত কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ