![]() |
| মনিটাইজেশন আপডেট |
মাত্র ৫০০ সাবস্ক্রাইব দিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন (নতুন আপডেট)
ইউটিউব কতৃপক্ষ নতুন একটি আপডেট দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর জন্য সুখবর দিয়েছে। যেটাতে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য এটি সস্থির খবর।
আগের নিয়ম অনুযায়ী চ্যানেল মনিটাইজেশন নিতে লাগতো, ১হাজার সাবস্ক্রাইব সংখ্যা এবং ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম, অথবা ১০ মিলিয়ন shorts ভিউস। তার পর আবেদনের মাধ্যমে চ্যানেল মনিটাইজ হয়ে বিজ্ঞাপন দেখা শুরু হতো ভিডিওতে।
বর্তমান যে সিস্টেম করেছে তা আরো সহজ, মাত্র ৫শত সাবস্ক্রাইবার দিয়ে মনিটাইজেশন হবে এবং ওয়াচ টাইম লাগবে ৩হাজার, ১বছরের মধ্যে। এবং ৩টি একটিভ আপলোড long ভিডিও থাকতে হবে। যার মেয়াদ ৯০ দিন, অথবা ৩মিলিয়ন shorts পাবলিক ভিউস লাগবে, ৯০ দিন এর মধ্যে।
যাইহোক তবে নতুন এই আপডেট-এ যেভাবে ইনকাম হবে তা হলো,
√superchats
√super stickers
√super thanks
√channel memberships
√youtube shopping products promotion
আরো পড়ুন..
এই অপশনগুলো enable হবে, যার থেকে আয় করা যাবে। এগুলো মূলত fan funding এর আওতায়। তবে এই শর্ত পূরণ সাপেক্ষে কিন্তু ভিডিওতে বিজ্ঞাপন শো হবে না। তার জন্য অবশ্যই আগের নিয়ম অনুযায়ী, ১ হাজার সাবস্ক্রাইব এবং ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে। অথবা ১০ মিলিয়ন shorts ভিউস লাগবে। তবেই বিজ্ঞাপন এর মাধ্যমে আয় করা সম্ভব। অতএব প্রাথমিক যে সহজ শর্ত দিয়েছে, সেগুলো থেকে আস্তে আস্তে পূর্নাঙ্গ আয়ে পৌঁছাতে পারেন।

0 মন্তব্যসমূহ